ঢাকার আশেপাশে ইন্টারসিটি সার্ভিস চালু করার পর এবার একই সেবা সারা বাংলাদেশে চালু করলো উবার। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় উবার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ বিরতির পর থেমে থাকা বিষয়গুলো আবারও সচল হতে শুরু করেছে। নিরাপদ পরিবহনের প্রয়োজনে সাধারণ মানুষের মধ্যে করোনা ঝুঁকি এখনও অনেক বেশি। এই পরিস্থিতিতে উবার ইন্টারসিটি সেবা ব্যবহার করে এখন যাওয়া যাবে বাংলাদেশের যেকোনও প্রান্তে। উবার অ্যাপের মাধ্যমে শুধুমাত্র গন্তব্য নির্ধারণ করে রিকোয়েস্ট জানালেই এই সেবা পেতে পারেন যে কেউ। উবারের প্রশিক্ষিত চালক এবং যথাযথভাবে জীবাণুমুক্ত করা গাড়িই হতে পারে যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম।








