প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩

প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিকের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অফিসিয়াল ড্রেস কোড না মেনে ভার্চুয়াল সভা ও ও কর্মশালায় অংশ নেওয়ার কারণে এই নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি এই নির্দেশনা জারি করে সকল পরিচালক, বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়।
গত ২৬ আগস্ট স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের জারি করা ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দফতরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দফতর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাফতরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাফতরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এই পরিস্থিতিতে দাফতরিক সকল ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ এবং আচরণে শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনার কথা বলা হয় চিঠিতে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম