২১ আগস্টের হামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা: নথি পর্যালোচনার পর আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৭ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯

খালেদা জিয়া (ছবি: রয়টার্স) ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই হামলার পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এ বিষয়ে প্রাথমিক শুনানি হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এবং নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী নিজেই বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি এই মামলা দায়ের করেন। এতে দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী ও হুকুমদাতা এবং বাদীর দৃষ্টিতে ঘটনার প্রধান আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দিতে থলের বিড়াল বের হয়ে এসেছে। খালেদা জিয়া পরিকল্পনা করেছিলেন মেজর জিয়াউর রহমান যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন, এরপরও তিনি বঙ্গবন্ধু হত্যার আসামি হননি, বেগম খালেদা জিয়াও তার স্বামীকে ফলো করে আড়ালে থেকে জঙ্গিবাদী মুফতি হান্নানের দলবল দিয়ে শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের যারা জীবিত আছেন এবং দলের শীর্ষ নেতাদের খুন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন।

আরও পড়ুন- ২১ আগস্ট গ্রেনেড হামলা: খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন 

/টিএইচ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পাচ্ছে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পাচ্ছে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?