বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১৪:১৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৪:১৩

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ইতোমধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ জীবন থেকেই ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে অভিষেক ঘটে এমপি মিষ্টির।

রাজধানীর সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। তবে তার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকার মিরপুর। সেখানে তার একটি বলয় ছিল দীর্ঘ দিনের। 

লালবাগ থেকে নির্বাচিত বিএনপির প্রয়াত সাবেক এমপি ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু তার বড় ভাই ছিলেন। 

তার স্বামী সাইদুর রহমান নিউটন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিএনপির ২০০১-২০০৬ শাসন আমলে সন্ত্রাসীদের গুলিতে স্বামীর মৃত্যুর পর নির্বাচনে অংশ নিয়ে তিনি নজেই কাউন্সিলর নির্বাচিত হন। 

সে বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-২৩) বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করা এই নেত্রীর বাবা হাজী মো. নিজামউদ্দিন আহমেদ এবং মা হাজী মোছা. হোসনে আরা আহমেদ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
দ্রুত পদত্যাগ না করলে এমপি মিষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?