র‌্যাগ-ডে নিষিদ্ধের তথ্য ভুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৬ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪০

র‌্যাগ-ডে নিষিদ্ধের তথ্য ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে র‌্যাগ-ডে নিষিদ্ধের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর পর তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন করে আরও একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্ক্ষিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনও আচরণ যাতে সংঘটিত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখতে বলা হয়েছিল। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান, উৎসব, বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটিতে আছেন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ-এর ডিন। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানবশত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এজন্য জনসংযোগ কর্মকর্তা ক্ষমা চেয়েছেন। আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় র‌্যাগ-ডে বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পুনরায় সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।'

/এসএমএ/এসআইআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
বিদ্যার পর এবার কে, আসছে  ‘ডার্টি পিকচার ২’
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা