ঢাকা ছেড়েছেন বিতর্কিত পাকিস্তানি কূটনীতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১০

ফারিনা আরশাদ পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদ বাংলাদেশ ত্যাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্র জানায়, ‘পাকিস্তান দূতাবাস থেকে জানানো হয়েছে আজ (বুধবার) ফারিনা আরশাদ ঢাকা ত্যাগ করবেন।’
ফারিনা আরশাদকে প্রত্যাহার করা হয়েছে কিনা এ বিষয়ে সূত্র জানায়, ‘এই সম্পর্কে আমাদের জানা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে (ফারিনা) চলে যেতে বলেনি। তাকে পাকিস্তান কর্তৃপক্ষ তাকে নিজস্ব সিদ্ধান্তে দেশে পাঠিয়েছে।’
এর আগে গত জানুয়ারিতে পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তা মো. মাজহার খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ত্যাগ করার নির্দেশ দেন। মন্ত্রণালয় থেকে জানানো হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছিল। এ কারণেই তাকে চলে যেতে বলা হয়েছিল।
ফারিনা আরশাদ সেকেন্ড সেক্রেটারি হিসেবে বাংলাদেশে প্রায় তিন বছর কর্মরত ছিলেন।
তার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা ছিল, বিভিন্ন মিডিয়ায় এমন খবর প্রকাশ পায়। এরপর পাকিস্তান হাই কমিশন ওই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক পত্র দেয়। পরে তারা এ সম্পর্কে একটি প্রেস স্টেটমেন্ট ইস্যু করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ও অন্যান্য বিষয় নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তান সরকার একটি বিবৃতি দেয়। যার কড়া সমালোচনা করে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে একটি আনুষ্ঠানিক পত্র দেয়।

এরপরেই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়।

/এসএসজে/এনএস/এফএ/াএফএ.

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম