পাঠ্যবইয়ের ভুল ঠিক করতে কমিটি গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও ভুল সংশোধনে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত অনলাইন বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়।

অনলাইনি এই বৈঠকে উপস্থিতি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা এবং সংশ্লিষ্টরা।  

পাঠ্যবইয়ে ভুল সংক্রান্ত বৈঠকে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী এনসিটিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।  এ সময় বিভিন্ন বইয়ের ভুল সংশোধনে আলাদা কমিটি গঠন করে ভুল সংশোধন করার নির্দেশ দেওয়া হয় এনসিটিবির চেয়ারম্যানকে।

বৈঠকে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে যথাযথভাবে উপস্থাপন না করা, ৭ নভেম্বরের ভুল তথ্য উপস্থাপন, কৌশলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্তূতি গাওয়া, ইংরেজি বইতে বিশেষ দুটি সংবাদপত্রের আর্টিকেল ব্যবহার করাসহ বিভিন্ন ভুল সংশোধনে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ১৩টির বেশি বইতে বানান ভুলসহ এ ধরনের ভুল ও বিভিন্ন অসঙ্গতি রয়েছে।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম