চট্টগ্রাম অঞ্চলে হাতি মৃত্যুর ঘটনায় তদন্ত চাওয়া রিটের আদেশ ৬ সেপ্টেম্বর

বাংলা টিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

সুপ্রিম কোর্ট চট্টগ্রাম অঞ্চলে গত ১৯ বছর ধরে অপ্রত্যাশিতভাবে হাতি মৃত্যুর ঘটনা তদন্তে অবিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া রিটের ওপর আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

এর আগে গত ২৪ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট দায়ের করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রধান বন সংরক্ষক এবং চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে গত ২৩ আগস্ট দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। ওই  প্রতিবেদনে বলা হয়, বন বিভাগের তথ্য মতে চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে (কক্সবাজার,বান্দরবানের অংশ,চট্টগ্রাম শহর এবং রাঙ্গামাটি) গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় ৩২টি, অসুস্থ হয়ে ২৯টি, ২২টি বার্ধক্যজনিত জটিলতায়, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং আটটি হাতি গুলিতে মারা যায়।

তাই রিট আবেদনে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া ২২টি হাতি বাদ দিয়ে অবশিষ্ট ৮৪টি হাতির মৃত্যুর ঘটনা তদন্তে রিট আবেদনে নির্দেশনা চাওয়া হয়।

 

 

 

/বিআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম