সিলেট ও শ্রীমঙ্গলে দুই খ্রিস্টান যাজককে প্রাণনাশের হুমকি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১০

সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ধর্মযাজককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ‘আইজিএমবি’ নামের একটি জঙ্গি সংগঠনের পরিচয়ে  মঙ্গলবার সন্ধ্যায় উভয় যাজকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শহর দুটিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

যাজকদের উদ্দেশে পাঠানো ক্ষুদে বার্তা দুটিতে একই নাম ও একই ধরনের কথা লেখা থাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সিলেট প্রতিনিধি জানান, সিলেটে হুমকি পাওয়া খ্রিস্টান বিশপের নাম বিজয় ডি ক্রুজ ওএমআই। মঙ্গলবার  সন্ধ্যায় আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি) নামের একটি জঙ্গি সংগঠনের নামে নিজের মোবাইল ফোনে ওই এসএমএসটি পান তিনি।মোবাইল ফোনে দেওয়া হুমকি

এ ঘটনার জানার পর পরই বিশপ ভবনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা এ খবর জানিয়ে বলেন দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

এডিসি জেদান আরও জানান, এ ঘটনার পর ওই মোবাইল ফোনের তিন মাসের ডাটা সংগ্রহ করা হয়েছে। তবে, তারা ওই মোবাইল থেকে হুমকি প্রদানের কোনও তথ্য সংগ্রহ করতে পারেননি।  অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত সিমটি ক্লোন করে ওই বিশপকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, খ্রিস্টানদের সিলেট বিভাগীয় বিশপ সদর উপজেলার খাদিমপাড়াস্থ সুরমা গেইটের বিশপ ভবনে বিজয় ডি ক্রুজ ওএমআই বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।

এ ঘটনায় বুধবার বিশপ বিজয় ডি ক্রুজ সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ্পরান থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫২) করেছেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বিশপকে হত্যার হুমকিদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে পৌর শহরের ক্যাথলিক মিশন রোডে অবস্থিত  খ্রিস্টান ধর্মযাজক (ফাদার) সুব্রত বনিফাস টলেন্টিনো ও একই সময়ে একইভাবে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় পর থেকে শ্রীমঙ্গল শহরে অতিরিক্ত পুলিশ নামিয়ে টহল জোরদার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মধুসূদন রায় বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতে ফাদার বনিফাস থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখন চার্চে নিরাপত্তা পাহারা বসানো হয়েছে।

শ্রীমঙ্গল মিশনের ফাদার সুব্রত বনিফাস বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৭টায় তার মোবাইল ফোনে হুমকির বার্তাটি আসে ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে। ইংরেজিতে লেখা ওই এসএমএসের নিচে নাম লেখা হয়েছে জামান মজুমদার । আর তার পরিচয় লেখা হয় ‘ইন্টারন্যাশনাল কো অর্ডিনেটর ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)’।

 

/এআর/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম