স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও এর অধীন কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত এই তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিক রয়েছে কিনা তা জানাতে হবে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের ওয়েবসাইটে কর্মচারীদের আলাদা তালিকা প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ১৫৫ জন উচ্চমান সহকারী, ৭ জন সাঁট মুদ্রাক্ষরিক, ২২২ জন হিসাবরক্ষক কাম ক্লার্ক, এক জন প্রধান সহকারী, উপজেলা পর্যায়ে কর্মরত ৩৯৪ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ১৩৫ জন হিসাবরক্ষক রয়েছেন এই তালিকায়।

শিক্ষা অধিদফতরের চিঠিতে তালিকায় থাকা কর্মচারীদের নাম ও তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

কোনও কর্মচারীর তথ্য ভুল থাকলে তা সংশোধনের আবেদন ও কাগজপত্র ৯ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে ([email protected]) শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম