ইলিশ উন্নয়ন-সংরক্ষণ তহবিল কমিটির প্রথম বৈঠক সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭

ওয়ার্ল্ড ফিশ ইলিশের স্থায়িত্বশীল উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গঠিত ‘ইলিশ উন্নয়ন ও সংরক্ষণ তহবিল’ পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক কাল সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মৎস্য অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। সভায়  এই তহবিল থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ কীভাবে জেলেদের জীবনমান উন্নয়ন, ইলিশ রক্ষায় ব্যবহার করা যায়— সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, সমাজসেবা অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর,মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও জেলে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদফতরের যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত ইকোফিশ প্রকল্পের মাধম্যে তিন কোটি পঞ্চাশ লাখ  টাকা সিড মানি হিসেবে দিয়ে ২০১৯ সালে এ তহবিল গঠন করা হয়।

/এসআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম