ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯

মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযান অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না।’

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’

/এসএস/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম