প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা  শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতে শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

মন্ত্রী ইমরান আহমদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার জন্য মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ মন্ত্রণালয়ের অধীনস্ত দফতর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)  মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আহমদ কবীর এবং মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. ইকলাছ উদ্দিন এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম