নারী কনস্টেবলকে ধর্ষণ, এসআই মিজানুলকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

সুপ্রিম কোর্ট

ময়মনসিংহের গৌরীপুর থানার কনস্টেবল হালিমা খাতুনকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় এস আই মিজানুল ইসলামের খালাসের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এস আই মিজানুলকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ মামলার নথি তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ এপ্রিল বিকাল ৩টার দিকে গৌরীপুর থানার ব্যারাকে নিজ কক্ষে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন কনস্টেবল হালিমা খাতুন। পরে সহকর্মীরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

পরে ওই ঘটনায় হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ একই থানার এস আই মিজানুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, মিজানুল ইসলাম ধর্ষণ করার কারণে হালিমা আত্মহত্যা করেছেন।

এদিকে ঘটনার পর সংবাদ সম্মেলন করেন হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ। সেখানে তিনি মেয়ের ডায়েরিতে থাকা কিছু লেখা সাংবাদিকদের দেখান। ডায়েরিতে তার মৃত্যুর জন্য মিজানুল ইসলাম দায়ী লেখা ছিল বলে তার বাবা উল্লেখ করেন।

এরপর বিচার শেষে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৯ক ধারায় অভিযোগ প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায়’ চলতি বছরের ৯ মার্চ ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মিজানুল ইসলামকে খালাস দিয়ে রায় প্রদান করে।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন জানান হালিমার বাবা হেলাল উদ্দিন আকন্দ। আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে আসামি মিজানুল ইসলামকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের