শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজের ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় কোকেন সদৃশ মাদক ধরা পড়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা রফতানি পোশাকের চালানের আড়ালে পাচারের সময় এই মাদক জব্দ করেন। কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইটে করে এই মাদক পাচারের চেষ্টা চালানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।








