ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫

ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি:  তাপস

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়র ডিএসসিসির দক্ষিণ বনশ্রীর বনবিথী (১০ তলা এলাকা) সড়ক, মাণ্ডা খাল, মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচা বাজারের পাকা মার্কেট, শনির আখড়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং সর্বশেষ জয়কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেয়র।

এ সময় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আপনার লক্ষ্য করেছেন, আমরা যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশ এলাকায় আজ সরেজমিনে পরিদর্শন করলাম। কিছুদিন আগেও গণমাধ্যমে আপনারাই প্রতিবেদন করেছেন যে, ধলপুর এলাকা ও এর আশপাশ এলাকায় ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি এবং এর ফলশ্রুতিতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মূল কারণ আজ আমরা সরেজমিন পরিদর্শনে এসে দেখলাম— ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি।  ফলে রাস্তার ওপরে সরাসরি ফ্লাইওভারের পানি নেমে আসে। এতে রাস্তারও ক্ষতি হয় এবং আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়েছিল, তখন ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা তাতে অন্তর্ভুক্ত ছিল। যদিও সেটা করা হয়নি। এ ধরনের অনেক অনিয়মের কারণ খুঁজে বের করতেই আমার এই সরেজমিন পরিদর্শন।’

বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস আরও বলেন, ‘আমরা ফ্লাইওভার কর্তৃপক্ষকে নোটিশ দেবো, সেতু বিভাগকে চিঠি দেবো— যাতে করে অচিরেই ফ্লাইওভার থেকে নেমে আসা পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।’

আজকের পরিদর্শনের আরও কিছু উদ্দেশ্য রয়েছে জানিয়ে  মেয়র বলেন, ‘দক্ষিণ বনশ্রী এলাকায় আমাদের চলমান অনেকগুলো কার্যক্রম রয়েছে। সে কার্যক্রমগুলো তদারকির পাশাপাশি উন্নয়ন কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটার তাগিদ দেওয়াও আজকের পরিদর্শনের অন্যতম আরেকটি কারণ।’

পরিদর্শনকালে  দক্ষিণ মুগদাপাড়া ও  যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় বৃক্ষরোপণ করেন মেয়র। তিনি এ সময় প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে দক্ষিণ মুগদাপাড়ার অবৈধ স্থাপনাগুলো এক সপ্তাহের মধ্যেই উচ্ছেদ করার নির্দেশ দেন।

অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামানসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম