ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি সোনাসহ মালয়েশিয়ার দুই নাগরিককে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
আটককৃতরা হলেন - চ্যানকক ওয়াই (২৪) ও চেন সিম শ্যাপ (৫৮)।মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টায় তারা ঢাকা পৌঁছান বলে কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান।তাদের কোমরের বেল্ট থেকে ছয়টি সোনার বার জব্দ করা হয় বলে জানান তিনি।
এসব সোনার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।শহীদুজ্জামান বলেন,‘দুই চীনা নাগরিক এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা ধরা পড়েনি।’
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
/সিএ/এআই/








