মালিকপক্ষ সভা বয়কট করায় আন্দোলনের ঘোষণা ড্রাগন গ্রুপের শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫

মালিকপক্ষ সভা বয়কট করায় আন্দোলনের ঘোষণা ড্রাগন গ্রুপের শ্রমিকদের

ড্রাগন গ্রুপের আন্দোলনরত  শ্রমিকদের পাওনা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কোনও সমঝোতা ছাড়াই বৈঠক শেষে হয়েছে। এ কারণে  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং শ্রম ভবনের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির ডাকে ড্রাগন গ্রুপের শ্রমিকদের সংকট নিরসনে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু মালিকপক্ষ সভা বয়কট করায় কোনও সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।

সভা শেষে আন্দোলনরত শ্রমিকরা বলেছেন, বৃহস্পতিবার প্রেস ক্লাব থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ সব আইনানুগ পাওনা পরিশোধ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ড্রাগন গ্রুপের দুটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।

শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও শ্রম অধিদফতরের পরিচালক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, গার্মেন্ট টিইউসি’র সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম