সরকারি সম্পদের সদ্ব্যবহারের নির্দেশ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

সরকারি সম্পদের সদ্ব্যবহারের নির্দেশ আইজিপির সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

এ সময় আইজিপি বলেন, ‘জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তি, উন্নত মা‌নের লজিস্টিকস ক্রয় করতে হবে। ’ তিনি ক্রয় করা ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বেনজীর আহমেদ বলেন, ‘প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় এবং ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।’

সভায় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি, এসবি প্রধান, সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম