বিমান বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা পদোন্নতির জন্য মনোনীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯

বাংলদেশ বিমান বাহিনী

বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি পর্ষদের সভা বাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত  সভায় সভাপতিত্ব করেন। ‘পদোন্নতি পর্ষদ-২০২০’ দেশপ্রেমিক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের উচ্চ পদে পদোন্নতির জন্য মনোনীত করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার (৭ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাহিনী সদর দফতরে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ‘পদোন্নতি পর্ষদ-২০২০’ এর উদ্বোধন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদোন্নতির জন্য ‘ট্রেস ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কম্পারেটিভ ইভ্যালুয়েশন’ পদ্ধতি মুল্যায়নের পাশাপাশি যেসব কর্মকর্তা ফিল্ডে ভালো কাজ করতে পারেন, কমান্ড করতে পারেন বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা, বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা, সেগুলো মুল্যায়ন করতে বলেন।

উপরোক্ত বক্তব্যের আলোকে সামরিক জীবনে সফল নেতৃত্বদানকারী কর্মকর্তা, যারা গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী, দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী— তাদেরকে উচ্চ পদে পদোন্নতির জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া, পদোন্নতির ক্ষেত্রে তাদের পেশাগত মান ও যোগ্যতা, শিক্ষা, মনোভাব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য যে, পর্ষদে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়ক এবং অন্যান্য এয়ার অফিসাররা এই নভায় উপস্থিত ছিলেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম