বরিশালের ছয় পৌরসভায় ২৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ০৫:৩৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০৫:৩৭

Barisal বরিশালের ছয়টি পৌরসভা নির্বাচনে ৫৮টির মধ্যে ২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে বুধবার জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান।
তিনি বলেন,‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরপত্তা বাহিনীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ দল অবস্থান করবে।
বানারীপাড়া,উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভার দায়িত্বরত সার্কেল সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান,ওই তিন পৌরসভায় প্রত্যেকটিতে ৯টি করে কেন্দ্র রয়েছে। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বানারীপাড়ায় ৪টি, বাকেরগঞ্জে ৩টি ও উজিরপুরে ২টি।
মুলাদী,গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভার দায়িত্বরত সহকারী পুলিশ সুপার এসএম নাইমুর রহমান জানান,মুলাদীর ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। গৌরনদী পৌরসভায় কেন্দ্র রয়েছে মোট ১৩টি। তার মধ্যে ঝুঁকিপূর্ণ ৮টি। মেহেন্দিগঞ্জের ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম