অনন্যা শীর্ষ দশ স্বীকৃতি পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০২:২২

অনন্যা শীর্ষ দশ স্বীকৃতি পেলেন যারা এ বছরের ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০১৯’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হলো স্বীকৃতদের নাম।

এ বছর এই সম্মাননা পেয়েছেন– প্রতিভা সাংমা, শ্রীমতি সাহা, হাজেরা বেগম, ফাল্গুনী সাহা, ফরিদা জামান, সুমনা শারমিন, ইশরাত খান মজলিশ, ইতি খাতুন, নাসিমা আক্তার নিশা ও এফ মাইনর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘নারীর কাজের এই স্বীকৃতি খুব জরুরি। স্বীকৃতি তাকে অনুপ্রেরণা জোগায়। এই স্বীকৃতিদানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনন্যা।’ ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্যা স্বীকৃতি পেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেই অনন্যার হাত ধরে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে।’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিগত প্রায় তিন দশক ধরে পাক্ষিক অনন্যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের স্বীকৃতি দিয়ে আসছে। এর মাধ্যমে নারীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, অভিনয়, সঙ্গীত, খেলাধুলা, শিক্ষা, চিকিৎসা, মুক্তিযুদ্ধ, সমাজ কল্যাণ তথা আইন, মানবাধিকার, ব্যবসায় উদ্যোগ, রাজনীতি, সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে যেসব নারী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন তাদের কর্মসাধনার স্বীকৃতি স্বরূপ এই শীর্ষ দশ সম্মাননা।

 

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম