রংপুরে দৈনিক পত্রিকার সাংবাদিককে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ১১:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১১:২৭

মশিউর রহমান উৎস বিভাগীয় নগরী রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব এবং সিটি প্রেসক্লাবের সদস্য মশিউর রহমান উৎসকে(২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর ধান গবেষণা ইন্সটিটিউট এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সাংবাদিক উৎস রহমানের সহকর্মী ওই পত্রিকার বার্তা সম্পাদক নজরুল ইসলাম মৃধা ও স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম দুখু জানান- বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত পত্রিকা অফিসে দায়িত্ব পালন করে। রাত সাড়ে ৯টার দিকে খালার বাসায় যাবার কথা বলে অফিস থেকে বের হয় সে। রাতে আর কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় উৎসের লাশ উদ্ধার করে। নিহত উৎসকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে খুনিরা ঘটনাস্থল ত্যাগ করেছে বলে পুলিশের ধারণা। লাশ উদ্ধারকারী কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, উৎসের লাশ একটি গাছের সঙ্গে বাঁধা ছিল। কিন্তু কেন বা কারা তাকে হত্যা করল তা পুলিশ কিংবা তার সহকর্মীরা নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত উৎস নগরীর স্টেশন রোড এলাকায় পীরপুর মহল্লায় বসবাস করতেন। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান- কীভাবে এবং কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম