কুমিল্লায় বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হামলা

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:১৩

Comilla কুমিল্লার লাকসামে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপির সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের গাড়িবহরে হামলা হয়েছে। এসময় তার পিএস ও ড্রাইভারসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে লাকসামের গাজীমুড়ায় এ ঘটনা ঘটে।
কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম জানান, বৃহস্পতিবার লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান মজির আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা লাকসামের মোহাম্মদপুরে গণসংযোগ করে গাজীমুড়া এলাকায় আসলে উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খান ও স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় তার পিএস আমানউল্লাহ, গাড়িচালক খোরশেদসহ পাঁচজন আহত হন।

তবে হামলার বিষয়ে জানার জন্য ফোন করে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

/এফএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী