মোটরবাইক পেলেন গণপূর্তের প্রকৌশলীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

মোটরবাইক পেলেন গণপূর্তের প্রকৌশলীরা গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলীদের মধ্যে ২২৭টি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইক বিতরণ করেন। পূর্ত ভবন চত্বরে উপ-প্রকৌশলীদের মধ্যে এসব মোটরসাইকেল বিতরণ করা হয়।
মোটরবাইক পাওয়ার ফলে মাঠ পর্যায়ের গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলীরা নির্মাণকাজ বাস্তবায়ন ও তদারকিতে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি গণপূর্ত অধিদফতরের আওতাধীন সব নির্মাণকাজের গতি ত্বরান্বিত করতে থ্রি কিউ (কোয়ালিটি, কোয়ানটিটি এবং কুইক) পদ্ধতিতে কাজ করার সিদ্ধান্ত নেন। মোটরসাইকেল বিতরণ তারই একটি অংশ। এর ফলে কাজে গতি আসবে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ