বিজয় দিবসে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭

বিজয় দিবসে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের তৃতীয় সভায় তিনি এই তথ্য জানান। নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে করপোরেশনের সাধারণ আসনের ২৪ নং ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাতে সম্মতি জানান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ আসন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং সংরক্ষিত আসনের ৬ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৬,১৭,২১) নারগীস মাহতাব, ৫ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৩,১৯,২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ৬৭,৬৮,৬৯) মাহাফুজা আক্তার।

পরিষদ নবগঠিত স্ট্যান্ডিং কমিটিকে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব আয়োজনের প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসময় বলেন, 'নতুন স্ট্যান্ডিং কমিটির ওপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন বলে আমি আশাবাদী। বোস্টন ম্যারাথন বললে বিশ্ববাসী যেমন বোস্টন শহরকে কল্পনায় ফুটিয়ে তোলেন, তেমনি মুজিববর্ষে আপনারা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ ও ঘুড়ি উৎসবের সফল আয়োজনের মাধ্যমে ঢাকা শহর ও ঢাকাবাসীকে বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে দেবেন বলে আমি বিশ্বাস করি।'

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কাউন্সিলরদের সম্পৃক্ততা ও তদারকির জন্য তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম একটি বিশাল কর্মযজ্ঞ। আমরা নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। আপনারা অনুমোদনপ্রাপ্ত প্রাথমিক বর্জ্যসেবা সংগ্রহকারীদের (পিসিএসপি) যথাযথ তদারকি ও সহযোগিতার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করুন। আমরা ঢাকাবাসীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেবো।'

সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, ডিএসসিসি আকরামুজ্জামান, জিএম ট্রান্সপোর্ট বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম