নন-এমপিও শিক্ষকদের এমপিও ছাড়ে শর্ত শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮

এনটিআরসিএ ২০১৯ সালের দ্বিতীয় নিয়োগ চক্রের নন-এমপিও শিক্ষকদের এমপিও ছাড়ে শর্ত শিথিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশে জারি করে এনটিআরসিএ।
এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতির সময় দেওয়া শর্ত অনুযায়ী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকরা এমপিও সুবিধা পাবেন না। এই শর্ত শিথিল করা হলো। এই শর্তের কারণে নন-এমপিও শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছিলেন না। অন্যদিকে নন-এমপিও পদে এনটিআরসিএ’র সুপারিশ করা শিক্ষকরাও বেতনভুক্ত হতে পারেননি। এই আদেশের ফলে তাদের এমপিওভুক্ত হতে আর কোনও বাধা থাকলো না।
আদেশে বলা হয়, ২০১৯ সালের দ্বিতীয় নিয়োগ চক্রের নন-এমপিও শিক্ষকদের নন-এমপিও-এমপিও পদে সুপারিশ করা প্রার্থীদের সুপারিশপত্রের ৪ নম্বর শর্ত ‘নন-এমপিও পদে সুপারিশকৃতরা প্রার্থীরা কখনও এমপিও সুবিধা পাওয়ার অধিকার জন্মাবে না’ এই মর্মে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এবং পরবর্তীতে বিভিন্ন তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট অধিদফতরগুলোর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও পদ নতুন করে এমপিওভুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে উল্লেখিত ৪ নম্বর শর্ত শিথিলযোগ্য বিবেচিত হবে। প্রচলিত এমপিও নীতিমালার আলোকে তাদের ক্ষেত্রে এমপিওভুক্তির এ শর্ত প্রতিবন্ধকতা তৈরি করবে না।
কেবলমাত্র যেসব নন-এমপিও চাহিদা প্রদানকারী প্রতিষ্ঠান নতুন এমপিওভুক্ত হয়েছে এবং এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ভবিষ্যতে এমপিওভুক্ত হবে এবং যেখানে এনটিআরসিএ নন-এমপিও পদে সুপারিশ করেছিল সেগুলোর ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য বিবেচিত হবে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর এনটিআরসিএ বিজ্ঞপ্তি দিয়ে জানায় দ্বিতীয় নিয়োগ চক্রের যারা সুপারিশ প্রাপ্ত প্রার্থীরা নিয়োগ পেয়েও এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারেনি তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএ অফিসে আবেদন জানাতে হবে। এরপর আবেদন গ্রহণ করা হবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের