রাজধানীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:২৫

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজধানীর ভাটারায় গৃহবধূকে হত্যার পর স্বামী নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত স্বামীকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম মনিরা দালবৎ (২৭)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বালীগাঁও গ্রামের এডিওয়াট ডংয়ের মেয়ে। তার স্বামীর নাম দিলিপ মারাক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত (১৬ সেপ্টেম্বর) সোয়া ২টার দিকে ভাটারার ঢালিবাড়ি বালুর মাঠ এলাকায় বাবুলের টিনশেড বাসা থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি বলেন, মাথায়  ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের মতো জখম ছিল। আর ওই সব আঘাতেই তার মৃত্যু হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজামান জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেই নিজের গলা ধারালো কিছু দ্বারা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আহত স্বামী দিলিপ মারাককে পুলিশের পাহারায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভগ্নিপতি রুবেল বলেন, ‘আমরা খবর পেয়ে এসেছি। ১০/১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটা কন্যাসন্তান রয়েছে। ভাটারায় স্বামীর সঙ্গে থাকতো মনিরা। সন্তান গ্রামের বাড়িতে থাকে। মনিরা একটি বিউটি পার্লারে চাকরি করতো। তবে করোনা পরিস্থিতির কারণে বর্তমানে কিছুই করতো না। স্বামী অন্য জায়গায় চাকরি করতো।’

ময়নাতদন্তের পর বিকালে স্বজনরা মরদেহটি নিয়ে যান।

 

 

/এআইবি/আরজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম