এক বছর গোয়েন্দা নজরদারিতে ছিলেন পাকিস্তানি কূটনীতিক ফারিনা

শেখ শাহরিয়ার জামান
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৩৩

noname

পাকিস্তান দূতাবাসের কূটনীতিক ফারিনা আরশাদ গত এক বছর ধরে গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে ছিলেন। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ফারিনার সন্দেহজনক গতিবিধির জন্য তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম।

তিনি বলেন, পরবর্তীতে ফারিনা আরশাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়ার পর আমরা তাকে চলে যেতে বলি।

ফারিনা আরশাদ প্রায় তিন বছর ধরে বাংলাদেশে কাজ করেছিলেন। পাকিস্তান তাকে প্রত্যাহার করে নেওয়ায় বুধবার বাংলাদেশ ত্যাগ করেন তিনি।

সরকারের আরেক কর্মকর্তা জানান, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় আরশাদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল। এ ছাড়া, বাংলাদেশের একাধিক কর্মকর্তাকে পাকিস্তান জানিয়েছে আরশাদকে বাংলাদেশে অবাঞ্ছিত (পারসন এ নন গ্র্যাটা) ঘোষণা করলে তারা এর প্রতিশোধ হিসেবে পাকিস্তানে একজন বাংলাদেশি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে।

তিনি বলেন সবার কাছে গ্রহণযোগ্য সমাধান চেয়েছিল পাকিস্তান। সেজন্য ফারিনাকে বাংলাদেশ থেকে অনানুষ্ঠানিকভাবে চলে যেতে বলায় তাকে পাকিস্তান প্রত্যাহার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত সপ্তাহে মৌখিকভাবে আরশাদকে প্রত্যাহারের কথা জানালে পাকিস্তান সেটা মেনে নেয়।

এর আগে জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মোহাম্মাদ মাজহার খানকে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

মাজহার খানকে জাল নোটসহ পুলিশ বনানী থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণও ছিল। এরপর পাকিস্তান মিশনকে তাকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম