অনুমতি ছাড়া জাপানে পাঠানোর প্রস্তুতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জাপান গমনেচ্ছুদের পাসপোর্ট নিজ হেফাজতে রাখা, প্রসেস করা এবং প্রচারণার অভিযোগে দুটি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ আগস্ট) এ অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের দশম তলায় অবস্থিত প্যাসিফিক অ্যাকাডেমি এবং সপ্তম ও ১৪ তম তলায় অবস্থিত অবস্থিত ‘মিচী-নো-একি জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টারকে যথাক্রমে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্যাসিফিক অ্যাকাডেমির হেফাজতে থাকা জাপানের ভিসা প্রসেস করার জন্য রাখা ৪২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও  জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) নির্দেশে উপসচিব (এনফোর্সমেন্ট) মো. আমিনুর রহমানের নেতৃত্বে মিরপুর এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ আনাম এবং র‌্যাবের সদস্যরা। মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের সদস্যরা অভিযান পরিচালনাকালে প্যাসিফিক অ্যাকাডেমিতে গিয়ে দেখতে পান, এই প্রতিষ্ঠান সরকারি অনুমতি ব্যতীত জাপানে কর্মী পাঠানোর অবৈধ প্রচারণা চালাচ্ছে এবং ৪২  ব্যক্তির পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখেছে।

 

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম