সবজি বিক্রেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১০

মোহাম্মদপুর রাজধানীর আদাবরে মো. রুবেল (২২) নামে সবজি বিক্রেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত যুবককে ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছেন।
আহতের বড় ভাই মো. সুমন বলেন, তার ভাই আদাবর শেখের টেক চেয়ারম্যানের বাজারে সবজির ব্যবসা করেন। পাশেই জাকির হাউজিংয়ে তাদের বাসা। বিকালে বাজার থেকে সবজি বিক্রি করে বাসায় ফিরার পথে স্থানীয় বখাটে ইউসুফ, শাহআলম, নান্টু সহ ৫/৬ জন বাজারের পাশে তাকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তবে কী পরিমাণ টাকা ছিল তা জানাতে পারেননি তিনি।
সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসারা তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। রাত সাতটায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, তার দু হাত, নাক, মুখসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

/এআইবি/আরজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম