জাবির মেডিক্যাল সেন্টারে করোনা চিকিৎসার সরঞ্জাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৬

জাবির মেডিক্যাল সেন্টারে করোনা চিকিৎসার সরঞ্জাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে ও নাভানা গ্রুপের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের জন্য দুইটি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর (করোনা চিকিৎসার জন্য) প্রদান করা হয়েছে।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল চারটায় এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে  মেডিক্যাল সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে এই মেশিন সামগ্রী হস্তান্তর করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ফোরাম সহ-সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি মো. আ. আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা তুল জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ, স, ম, ফিরোজ-উল-হাসান, প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান এবং নাভানা গ্রুপের এজিএম আফজাল নাজিম ও অন্যান্য কর্মকর্তারা।

ফোরামের সাধারণ সম্পাদক ডিসি ডিবি আ. আহাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে যেন চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, এজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম এই উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে করোনা চিকিৎসা সরঞ্জাম দিয়ে এগিয়ে আসার জন্য নাভানা গ্রুপকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়। এসময় নাভানা গ্রুপ কর্মকর্তারা আগামীতেও বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের জন্য সর্বাত্মক সহোযোগিতার প্রতিশ্রুতি দেন।’

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম