বিস্কুট খেয়ে সর্বস্ব হারালেন প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১

 

ঢামেক রাজধানীতে বাসে পাশের সিটে বসা একজনের দেওয়া বিস্কুট খেয়ে অজ্ঞান হয়ে সর্বস্ব হারিয়েছেন বিদেশ ফেরত মামা ও তার ভাগ্নে। পৃথক ঘটনায় অপর একজন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তার সঙ্গে থাকা দেড় লাখ টাকা হারিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গুলিস্তান স্টেডিয়ামের কাছ থেকে পথচারীরা মামা-ভাগ্নেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অপরজনকে তেজগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়।

তারা হলেন- বিদেশ ফেরত মামা হযরত আলী (৩৫), তার ভাগ্নে আল আমিন (২৫) এবং কসমেটিক ব্যবসায়ী সুনয়ন মন্ডল (৪০)।
কিছুটা জ্ঞান ফেরার পর আল আামিন জানান, তার মামা হযরত আলী চার বছর পর বাহরাইন থেকে আজ শনিবার ঢাকায় আসেন। তাকে রিসিভ করতে দোহার থেকে ঢাকায় আসেন তিনি। তার কাছে ছিল দুই হাজার টাকা। এর মধ্যে পাঁচশ’ টাকা খরচ হয়।
আল আমিন জানান, মামা আসার পর তাকে নিয়ে বিমানবন্দর বাস স্টেশন থেকে গুলিস্তানের উদ্দেশে বাসে চড়েন। তার মামা ছিল সামনের সিটে, তিনি ছিলেন তার পেছনের সিটে। আল আমিন বলেন, ‘কিছুদূর যেতেই পাশের সিটের এক লোক আমার সঙ্গে কথাবার্তা বলে। জানায় তাদের বাড়িও দোহারে। তারাও দোহারে যাবে। পরে তারা বিস্কুট খেতে দেয় এবং নিজেরাও খায়। এরপরে আস্তে আস্তে অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর দেখি আমরা হাসপাতালে। সঙ্গে কিছুই নেই। মোবাইল টাকা ও ব্যাগ সবই নিয়ে গেছে।’
অপরদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান সন্ধ্যায় সুনয়ন মন্ডলকে (৪০) ঢামেকে নিয়ে আসেন। তিনি বলেন, আজ দুপুরে পুলিশের রেকার গাড়ির চালক বেগুনবাড়ি লাভ রোডের মোড় থেকে অচেতন অবস্থায় সুনয়ন মন্ডলকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় সমরিতা হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে ওই হাসপাতাল থেকে ঢামেক হাসপাতাল আনা হয়। খবর পেয়ে সুনয়ন মন্ডলের খালাতো ভাই পরিতোষ সরকার হাসপাতালে ছুটে আসেন।
তিনি সাংবাদিকদের জানান, তার ভাই কসমেটিকস ব্যবসায়ী। তিনি বরিশাল আগৈলঝরা মৈস্তারকান্দি গ্রামের সুনিল সরকারের ছেলে। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘সুনয়ন মালামাল কেনার জন্য গতকাল শুক্রবার ঢাকায় আসে। রাতে মগবাজারে আমার বাসায় ছিল। সকালে চকবাজারের উদ্দেশে বের হয়। সঙ্গে ছিল দেড় লাখ টাকা। তার কাছে কিছুই পাওয়া যায়নি। সবই খোয়া গেছে। ঢামেকে স্টমাক ওয়াশের পর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন চিকিৎসক।’


 

/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের