ইতালি পুলিশের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১

বিয়েতে অতিথিদের মাঝে সুমাইয়ারা ও দোমেনিকো ভালোবাসা ধর্ম-বর্ণ-জাত কিংবা বয়সসহ কিছুই তোয়াক্কা করে না। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষ একে অপরের প্রেমে পড়ে। এমনটা হরহামেশা শোনা যায়। সত্যিই ভালোবাসার শক্তি সব প্রতিকূলতাকে হার মানাতে পারে। তেমনই দৃষ্টান্ত স্থাপন করলেন ইতালির এক পুলিশ ও বাংলাদেশি বংশোদ্ভুত তরুণী। তাদের প্রেমের গল্প বেশ কৌতূল জাগানিয়া।
ভিন্ন সংস্কৃতির দু’জনের ভালোবাসার সফল সমাপ্তি হলো নান্দনিক পরিণয়ে। তাদের ঘর বাঁধার খবর ইতালির বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসার পর আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশি তরুণীকে ‘প্রাচ্যের সুন্দরী রাজকুমারী’ খেতাব দিয়ে প্রশংসা করেছে ইতালির গণমাধ্যম।
বাংলাদেশি কোনও তরুণীর ইতালিতে পুলিশ সদস্যকে বিয়ে করার ঘটনা এটাই প্রথম। নবদম্পতি এখন আনন্দ ও প্রশংসায় ভাসছেন।
জানা গেছে, তুরিন সিটির পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছরের তরুণী সুমাইয়ারার সঙ্গে কয়েক বছর আগে ইতালিয়ান পুলিশ দোমেনিকোর পরিচয় হয়। ইতালির প্রাচীনতম রাজধানী তোরিনোতে ধীরে ধীরে তাদের ভালোলাগা রূপ নেয় ভালোবাসায়। এবার বিয়ে করে সংসার সাজালেন দু’জনে।
বিয়েতে অতিথিদের মাঝে সুমাইয়ারা ও দোমেনিকো গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় বিয়ের বন্ধনে জড়ান সুমাইয়ারা ও দোমেনিকো। বিয়ের অনুষ্ঠানে বর ইউনিফর্ম পরেন আর লাল রঙের শাড়িতে সেজেছিলেন কনে।
স্থানীয়রা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশের সঙ্গে ইতালির আকাশপথে যাতায়াত বন্ধ থাকায় সুমাইয়ারার পরিবারের কেউ বিয়েতে অংশ নিতে পারেনি। 


ইতালিয়ান নাগরিক দোমেনিকো তামবুররিনো ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিনিয়ারি’র মার্শাল হিসেবে কর্মরত আছেন উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন (তোরিনো) প্রভিন্সে।


/এনসি/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম