বকেয়া বেতনের দাবিতে ড্রাগন সোয়েটারের শ্রমিকদের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৮

বকেয়া বেতনের দাবিতে ড্রাগন সোয়েটারের শ্রমিকদের আল্টিমেটাম বকেয়া বেতন, উৎসব বোনাস, সার্ভিস বেনিফিটের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময়ের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করা না হলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচী থেকে এ আল্টিমেটাম দেন তারা। এসময় প্রায় দুই শতাধিক শ্রমিক সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, কোনও নোটিশ ছাড়া কারখানা গত ২৬ মার্চ থেকে ৫০০ শ্রমিককে ছুটিতে রেখেছে মালিকপক্ষ। অথচ আমাদের একটি টাকাও দেওয়া হয়নি। এর মধ্যে দুটি ঈদ চলে গেলেও উৎসব বোনাস পায়নি শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বারবার আশ্বাস দিয়েও পাওনা টাকা দিচ্ছে না মালিকপক্ষ। কোন বলে এমনটা করছে সেটা দেখতে হবে। আগামীকালের মধ্যে বকেয়া বেতন, উৎসব বোনাস, সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা নাহলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুখা মিছিল পালন করা হবে।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম