ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে হাজারো জনতার জশনে জুলুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৬

ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শোভাযাত্রায় অংশ নিয়েছেন নবীপ্রেমী হাজারো জনতা। শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজভাণ্ডারির অনুসারীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন। 

সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে কয়েক হাজার অনুসারীকে নিয়ে আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ও ঘানা থেকে আগত আন্তর্জাতিক সুফিবাদের চেয়ারম্যানের ড. শায়েখ আহমেদ তিজানি বিন ওমরের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। ইসলামের নামে বৈশ্বিক আতঙ্ক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এই শোভাযাত্রা বের করা হয়।

ঈদে মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রা

জশনে জুলুস শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে পল্টন-বিজয়নগর, কাকরাইল, মৎস্যভবন মোড় হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে জশনে জুলুসে অংশ নেন অনুসারীরা। নারায়ে তকবির, নারায়ে রেসালত ও গাউসিয়তের স্লোগান দিয়ে তারা শোভাযাত্রা করেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘানা থেকে এসেছেন ড. শায়েখ আহমেদ তিজানি বিন ওমরের

সোহরাওয়ার্দী উদ্যানে হেলিকপ্টার দিয়ে ওপর থেকে ফুলের পাপড়ি ছড়িয়ে এবং নিচ থেকে বেলুন ও কবুতর উড়িয়ে আনন্দ উল্লাস করে ভক্তরা।

শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জুমার নামাজ ও আলোচনা সভা করবেন মাইজভাণ্ডারির অনুসারীরা।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এফএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম