ডেসটিনির এমডি’র জামিন বিষয়ে আপিলের আদেশ আগামী সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৮

ডেসটিনির এমডি রফিকুল আমিন অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর আগামী ২৭ সেপ্টেম্বর আদেশের দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২০ আগস্ট অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি এই দুই মামলা বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের  খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রফিকুল আমিন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে গত ২১ জুলাই রফিকুল আমীনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম