ঢাবি’র সাবেক শিক্ষার্থী জাকারিয়ার মৃত্যু

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৫

জাকারিয়া বিন হক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে৷  ওই শিক্ষার্থীর নাম জাকারিয়া বিন হক। তিনি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পড়াশোনা সমাপ্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী থাকাকালীন হলের ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় তার মৃ্ত্যু হয়েছে। মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থী বিবাহিত। তাজমহল রোডে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন তিনি। তার গ্রামের বাডড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। অনেকে ধারণা করছেন, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার লাশ রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল ওই শিক্ষার্থীর সঙ্গে ভালো পরিচিত। তিনি জানান, ‘জাকারিয়ার লাশ শুনেছি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু  একজন দক্ষ বিতার্কিক ছিলেন তিনি। এ ধরনের কাজ করবেন বলে মনে হচ্ছে না। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী শোক প্রকাশ করে বলেন, ‘সাবেক বা বর্তমান শিক্ষার্থী হোক, সে আমাদের পরিবারের একজন। তার মৃত্যুর খবর শুনে খুব ব্যথিত হয়েছি। তার আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম