সিলেট ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় শাস্তি দাবি আইন সালিশ কেন্দ্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

আইন ও সালিশ খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের এক নারী এবং সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে এক নারী ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটির নির্বাহী কমিটির মহাসচিব মো. নূর খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিলেট ও খাগড়াছড়িতে নারী ধর্ষণের ঘটনায় অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনানুগ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র।
এতে বলা হয়, খাগড়াছড়ির বলপিয়ে আদাম এলাকায় চাকমা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পাশাপাশি পাশবিক অত্যাচার চালানো হয়েছে। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয়েছে। অন্যদিকে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আসক এ দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ দু’টি ঘটনার জন্য দায়ীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একইসাথে ভুক্তভোগী দুজনের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম