
অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সভুক্ত (ওআইসি) দেশগুলোর পর্যটনমন্ত্রীদের দশম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গত ২১-২৩ ডিসেম্বর নাইজারের নিয়ামিতে অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানান।
বিঞ্জপ্তিতে জানানো হয়, ওআইসি দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলনে ওআইসি দেশগুলোর পর্যটনমন্ত্রীদের ওয়ার্কিং কমিটিতে বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সম্মেলনে মন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও জীবনাচরণ পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে। দেশগুলোর ইসলামিক কৃষ্টি ও কালচার পর্যটনের বিকাশে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বাংলাদেশে ইসলামি স্থাপত্যকলার অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে উল্লেখ করে দৃষ্টিনন্দন এসব নিদর্শন দেখতে সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান মন্ত্রী
/সিএ/এফএ/








