শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, দুই কলেজ শিক্ষকের এমপিও স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককের সেপ্টেম্বর মাসের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে এমপিও বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন সংশ্লিষ্ট দুই শিক্ষকের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো দুই শিক্ষক হচ্ছেন—চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও কম্পিউটার বিষয়ের প্রভাষক নোমান সিদ্দিকী।

গত ২৭ সেপ্টেম্বর তৈরি চিঠি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই দুই শিক্ষকের নামে জারি করা হয়। এর আগে গত ৩ সেপ্টেম্বর এই দুই শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একইসঙ্গে কেন তাদের এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছিল। ওই নির্দেশের পর ঘটনাটি তদন্তের ব্যবস্থা নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। কুমিল্লা অঞ্চলের পরিচালক ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে অপ্রচারের প্রমাণ মেলে।

তদন্ত প্রতিবেদনে ঘটনা প্রমাণের পর চলতি সেপ্টেম্বর মাসের বেতন সাময়িক স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। একইসঙ্গে কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তা চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই শিক্ষককে আটক করেছিল পুলিশ।

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক