সরেজমিনে সমস্যা দেখেই সিদ্ধান্ত নেই: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১

সরেজমিনে সমস্যা দেখেই সিদ্ধান্ত নেই: তাপস এলাকাভিত্তিক সমস্যাগুলো সরেজমিনে দেখেই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ৪৩ নং ওয়ার্ডের লালকুঠি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, লালকুঠি, নর্থব্রুক হল আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা। আমরা ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করবো, সে লক্ষ্যে লালকুঠিকে আমরা পুনরুদ্ধার করতে চাই। লালকুঠি পুনরুদ্ধারে এরই মধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। সে কার্যক্রমের অংশ হিসেবে আজকে সরেজমিনে এই লালকুঠি পরিদর্শন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা এখানে অনুষ্ঠান করবো, সামনের নদী থেকে যাতে লালকুঠি দেখা যায় সে ব্যবস্থা করবো, আমরা টার্মিনাল সরিয়ে ফেলার কথা বলবো। এখানে অন্যান্য যে আগ্রাসী অবকাঠামোগুলো করা হয়েছে আমরা সেগুলো ভেঙে ঐতিহ্য ফিরিয়ে আনব।
মোটর ও ইঞ্জিন চালিত রিকশা নিষিদ্ধ করার পরেও তা রাস্তায় চলছে, সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নিবন্ধন কার্যক্রম চলছে। আমরা ইঞ্জিন-মোটর চালিত এসব অযান্ত্রিক বাহন নিষিদ্ধ ঘোষণা করেছি। যদি তারা এগুলো বন্ধ না করে, তাহলে আমরা সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
এর আগে তিনি নগরীর ৭ নম্বর ওয়ার্ডে করপোরেশনকে গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২ দশমিক ৪২ একর জায়গা, রাস্তাঘাট ও বাজার, মানিকনগর মডেল হাই স্কুল পরিদর্শন এবং ৪৯ নং ওয়ার্ডে সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়, করপোরেশনের ১০ তলা পরিচ্ছন্ন ক্লিনার ভবন নির্মাণ কাজ ও গোলাপবাগ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক