করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৮:২৭আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:২৭

নৌবাহিনী ত্রাণ সহায়তা করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খুলনার বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর-এ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে গরু, ছাগল, রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নিয়মিতভাবে জীবিকা নির্বাহের উপকরণ দিয়ে আসছে নৌবাহিনী। ক্ষতিগ্রস্তরা ছাড়াও বৃহস্পতিবার অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

এর আগে বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

দেশের সংকটময় এই পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক