বাংলাদেশে নতুন আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৮:৪৪আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:৪৬

বিজয় নিসফরাস ডি’ক্রুজ সিলেটের বিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের নতুন আর্চবিশপের দায়িত্ব পেয়েছেন। তিনি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার আর্চ ডায়েসিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাট্রিক ডি রোজারিও ২০১১ সাল থেকে ঢাকায় আর্চবিশপের দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনালের মর্যাদা পান। সম্প্রতি তিনি আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতির জন্য ভ্যাটিকানে আবেদন করেন। ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার আবেদন মঞ্জুর করে বিজয় নিসফরাস ডি’ক্রুজকে আর্চবিশপের দায়িত্ব দেন।

ঢাকা আর্চডায়েসিস জানায়, ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, ৭৫ বছর বয়স হয়ে গেলে একজন বিশপ অবসরের আবেদন করতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ইতোমধ্যে সেই বয়স অতিক্রম করেছেন। ঢাকার আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও তিনি কার্ডিনাল হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ ১৯৫৬ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। ২০১১ সালের ৮ জুলাই সিলেটের বিশপ হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি খুলনাতেও একই দায়িত্ব পালন করেছেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী