নিজ দায়িত্বে নিজেদের পুকুর পরিষ্কারের নির্দেশ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৬:১৩আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:১৪

ডিএনসিসি মশা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিজ দায়িত্বে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি-বেসরকারি মালিকাধীন নর্দমা, ডোবা, পুকুর, খাল ও জলাশয় থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ব্যক্তি মালিকানা বা বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, বিটিআরসি, সাধারণ বীমা করপোরেশনের রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে ও জীবন বীমা করপোরেশন অন্যতম।

এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়,  বর্ষা পরবর্তী শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রকোপ বৃদ্ধি পায়। কিউলেক্স মশা সাধারণত ময়লা-আবর্জনা, নর্দমা, অপরিচ্ছন্ন ডোবা, নালা, পুকুর, জলাশয় ইত্যাদি স্থানে বংশবিস্তার করে। এসব স্থানে ময়লা-আবর্জনা, কচুরিপানা, জলজ উদ্ভিদ থাকলে বারবার কীটনাশক প্রয়োগ করেও মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ব্যক্তি মালিকানাধীন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খাল, ডোবা, জলাশয় ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব।

তাই নিজ নিজ মালিকানাধীন নর্দমা, ডোবা, পুকুর, খাল, জলাশয় ইত্যাদি থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে অপসারণ করে নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ডিএনসিসি।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম