‘গান্ধী ও বঙ্গবন্ধুর চেতনায় তরুণদের আলোকিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৯:১৫আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৫৮

শাহরিয়ার কবির (ফাইল ছবি) ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘যুদ্ধ, গৃহযুদ্ধ, ছায়াযুদ্ধ, সন্ত্রাস ও ঘৃণা-বিদ্বেষে জর্জরিত বর্তমান বিশ্বে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হলে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর জীবনদর্শনের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে।’

শুক্রবার (২ অক্টোবর) মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন শাহরিয়ার কবির। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় বাংলাদেশ ও ভারতের বুদ্ধিজীবী, সমাজকর্মী ও গান্ধীবাদী নেতারা অংশগ্রহণ করেন।

শাহরিয়ার কবির আরও বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও মানবতার শত্রুরা ভারত ও বাংলাদেশের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ধর্মনিরপেক্ষ মানবতা, শান্তি ও সম্প্রীতির চেতনা ব্যক্তি ও সমাজ জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে।’

ওয়েবিনারে ড. আতিউর রহমান বলেন, ‘মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু দুজনেই শান্তির ধারণাকে অহিংসা, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি, পরিবেশ ও উন্নয়নের বৃহত্তর পরিসরে স্থাপন করেছিলেন। মহাত্মা গান্ধী ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও প্রকৃতির ভারসাম্য থেকে শান্তিকে আলাদা করে দেখেননি।’

ব্রিটিশ গান্ধীবাদী সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস বলেছেন, ‘এ প্রশ্ন খুব স্বাভাবিক বিশ্বের বর্তমান পরিস্থিতি অবলোকন করলে গান্ধীর প্রতিক্রিয়া কী হতো। নিশ্চিতভাবে বলতে পারি বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ, দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যকে কেন্দ্র করে আঞ্চলিক অশান্তি, ভারত-চীন সীমান্ত বিরোধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রভৃতি গান্ধীকে অত্যন্ত বিচলিত করতো।’

গান্ধী গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মহাত্মা গান্ধী দীর্ঘ সময় যুক্ত বাংলায় তার অহিংসা ও অসহযোগের নীতি প্রচারে নিয়োজিত ছিলেন। সাম্প্রদায়িক দাঙ্গাবিপর্যস্ত নোয়াখালীতে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টিতে তিনি অনন্য সাধারণ অবদান রেখেছেন। আমাদের বহু সমস্যা অহিংসা ও অসহযোগের গান্ধীবাদী পথ অনুসরণ করে সমাধান করতে পারি।’

গান্ধী আশ্রমের সভাপতি সাংবাদিক স্বদেশ রায় বলেন, ‘বর্তমান বিশ্বে মহাত্মা গান্ধী প্রথম রাষ্ট্রনায়ক যিনি শিল্পায়ন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং প্রকৃতি সংরক্ষণের কথা বারবার বলেছেন। অপরিকল্পিত শিল্পায়নে উদ্বেগ প্রকাশ করে গান্ধী গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।’

ভারতের গান্ধী পিস ফাউন্ডেশনের সভাপতি মানবেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু দুজনেই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নিজেদের দেশের জনগণকে মুক্ত করতে চেয়েছিলেন। শাসকশ্রেণি যা গ্রহণ করতে সম্মত হয়নি। তারা দুজনই শান্তি ও সম্প্রীতির জন্য জীবন দিয়েছেন।’

সর্বভারতীয় সত্যাগ্রহী মণ্ডলীর সভাপতি চন্দন পাল বলেন, ‘নোয়াখালী, কলকাতা ও বিহারের সাম্প্রদায়িক দাঙ্গা মহাত্মা গান্ধীকে অত্যন্ত বিচলিত করেছিল। যা ছিল তার অহিংস আন্দোলনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি ব্যক্তিগত উদ্যোগে দাঙ্গাকবলিত এলাকায় শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

ভারতের কর্ণাটকের গান্ধীবাদী ড. আবিদা বেগম বলেন, ‘শান্তি ও অহিংসা একে অপরের পরিপূরক। একই মুদ্রার দুই পিঠ। মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারত ও বাংলাদেশের দুই মহান রাষ্ট্রনায়ক শান্তি, অহিংসা ও সম্প্রীতিকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন; এরই জন্য জীবন দিয়েছেন। তারা দুজন সমগ্র বিশ্বের জন্য শান্তি ও মানবতার বাতিঘর।’

/এসটিএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের