বাংলা ট্রিবিউন বৈঠকি

‘মহামারীর সময় গর্ভধারণ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ১৯:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৪৭

প্রফেসর সামিনা চৌধুরী কোভিড-১৯ মহামারী পরিস্থিতির সময় গর্ভধারণে নিরুৎসাহিত করেছেন গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি প্রফেসর সামিনা চৌধুরী। শনিবার (৩ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনের ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা: কোভিড-১৯ এ মাতৃস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা’ শীর্ষক বৈঠকি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হয় বৈঠকি অনুষ্ঠান।

এসময় প্রফেসর সামিনা চৌধুরী বলেন, ‘আমরা যখন দেখলাম উহানে করোনার সংক্রমণ শুরু হয়েছে তখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি জরুরি মিটিং ডাকি। মিটিংয়ে পরিকল্পনা ঠিক করলাম যে এই সময়ে কিভাবে কাজ করবো এবং কিভাবে দেশের মায়েদের পাশে দাঁড়াবো। প্রথমে ঠিক করলাম যে টেলিমেডিসিনের মাধ্যমে সবাইকে সেবা দিবো। এতে আমাদের সদস্যরা বেশ সারা দেয় এবং অনলাইনে তাদের নম্বর দিয়ে দেওয়া হয়। এরপর কিছু প্রস্তাবনা তৈরি করে লিফলেট আকারে বিতরণ করলাম। সেটার প্রথম কথাই ছিল এই সময়ে গর্ভধারণ করবেন না। এই জিনিসটিকে তখন গুরুত্ব দিয়েছি। আমরা নিজেরাই মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে পরিস্থিতি অনুযায়ী কিভাবে রেসপন্স করবো।’

তিনি করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের চিকিৎসার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘সেসময় দেখলাম যে সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা পাওয়া খুব কঠিন। তখন সবার মনোযোগ ছিল করোনা থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়। যেকোনও ক্রাইসিসের সময় দেখা যায় যে গর্ভধারনের মাত্রাও বেড়ে যায়। আমরা তাদের ওই সময় গর্ভধারণে বিরত থেকে সতর্ক ও সচেতন করার চেষ্টা করি।’

বৈঠকিতে আরও অংশ নেন ফিগো পিপি আই ইউ ডি ইনিসিয়েটিভ’র অ্যাডভাইজর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলজি অ্যান্ড অবসটেটরিক্স (ফিগো’র) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর স্যার সাবারাতনাম আরুলকুমারান, ওজিএসবি মহাসচিব প্রফেসর সালেহা বেগম চৌধুরী, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর পারভীন ফাতিমা, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ডেপুটি ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর ফারহানা দেওয়ান, পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেসের পরিচালক ড. মোহাম্মদ শরীফ, ইউএনএফপিএ’র এস আর এইচ আর প্রোগ্রাম স্পেশালিস্ট ডা. এ এস এম হাসান, কোভিড-১৯ জনস্বাস্থ্য কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম