বাংলা ট্রিবিউন বৈঠকি

‘করোনায় গর্ভবতীদের দৈনিক টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ দিয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২০:৩৪

প্রফেসর সালেহা বেগম চৌধুরী কোভিড-১‌৯ মহামারী শুরুর প্রথম দিকে গর্ভবতীদের দৈনিক টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) মহাসচিব প্রফেসর সালেহা বেগম চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনের ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা: কোভিড-১৯ এ মাতৃস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা’ শীর্ষক বৈঠকি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হয় বৈঠকি অনুষ্ঠান।

প্রফেসর সালেহা বেগম চৌধুরী বলেন, ‘আমরা শুরু থেকেই স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা শুরুর দিকে গর্ভধারণ করা যে নিরাপদ নয় সেই বার্তা দেই। এরসঙ্গে জরুরি সেবাগুলোকে যেমন যারা গর্ভধারণ করে ফেলেছেন তাদের টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ দিয়েছি প্রতিদিনই।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে যদি কোনও জটিলতা হয়, মায়ের যেনও আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা কখন হসপিটালে যাবে সেটাও আমরা বলে দিয়েছি। সারাদেশে আমাদের দুই হাজারের বেশি সদস্য আছে। তারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত। সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের সমষ্টিগত একটা প্রচেষ্টা ছিল।’

বৈঠকিতে আরও অংশ নেন ফিগো পিপি আই ইউ ডি ইনিসিয়েটিভ’র অ্যাডভাইজর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলজি অ্যান্ড অবসটেটরিক্স (ফিগো’র) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর স্যার সাবারাতনাম আরুলকুমারান, অবস্টেট্রিক্যাল এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) প্রফেসর সামিনা চৌধুরী, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর পারভীন ফাতিমা, ওজিএসবি ফিগো পিপিআাইইউডি প্রজেক্টের ডেপুটি ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর ফারহানা দেওয়ান, পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেসের পরিচালক ড. মোহাম্মদ শরীফ, ইউএনএফপিএ’র এস আর এইচ আর প্রোগ্রাম স্পেশালিস্ট ডা. এ এস এম হাসান, কোভিড-১৯ জনস্বাস্থ্য কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল। 

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম