চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ২০:৩২আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:৩৩

গ্রেফতার চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার মূল পরিকল্পনাকারী এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট- এটিইউ। গ্রেফতার ওই ব্যক্তির  নাম মো. আব্দুল্লাহ আল নোমান খান (২৫)।

রবিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের গ্রেটওয়াল সিটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নোমান নব্য জেএমবি’র একজন সক্রিয় সদস্য। অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিইউ সূত্র জানায়, নোমানের  কাছ থেকে ২টি মোবাইল সেট,বালাকোট মিডিয়ার বই ও অন্যান্য উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে। এসব বইয়ের মধ্যে একটি বোমা তৈরির ম্যানুয়ালও ছিল।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান জানান, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলা ঘটনার পরিকল্পনাকারী ও সহযোগিতায় আব্দুল্লাহ আল নোমান খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামি নোমান তার সহযোগী মোরশেদুল আলম এবং আরও অজ্ঞাতনামা সাত-আট জন গাজীপুরে একটি গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে আটক করা হয়। ওই বৈঠকে যাদের অংশ নেওয়ার কথা ছিল, তারা সবাই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বিভিন্ন স্তরের সদস্য। তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হওয়ার চেষ্টা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এটিইউ-এর কর্মকর্তারা জানান, জঙ্গিরা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে হত্যার জন্য পরিকল্পনা করেছিল। তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। নোমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম