স্বাস্থ্যবিধি শিথিল: সৌদিগামী ফ্লাইটে নেওয়া যাবে বেশি যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ২০:৪০আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:৪২

বিমান বাংলাদেশ দ্রুত সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কাজে ফেরাতে সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটের ক্ষেত্রে আসন সংক্রান্ত স্বাস্থ্য বিধি শিথিল থাকবে।

বেবিচক জানিয়েছে,বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অপেক্ষমান প্রবাসীদের সংকট নিরসণে বেবিচক প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের আরোপিত শর্ত শিথিল করেছে। শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল। বিধি শিথিলের ফলে এখন বেশি সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্স দুটি। তবে স্বাস্থ্যঝুঁকি প্রশমিত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেবিচক।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের